রংপুরে ৮ম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ঝিলমিল পার্কের ভূতের রুমে জোরপূর্বক ধর্ষেেণর অভিযোগে মোঃ মনিরুজ্জামান মনির (২২)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩। ধর্ষণের ফলে ছাত্রীরি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব -১৩‘র অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।শুক্রবার (৭ আগস্ট) রাতে জেলার পীরগঞ্জের ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মনিরুজ্জামান (২২) মিঠাপুকুর থানার দুর্গাপুর গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে।
মামলার এজাহারে জানা যায়, ধর্ষিতা ৮ম শ্রেণীর একজন ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের পথে আসামি মোঃ মনিরুজ্জামান ভিকটিমকে প্রেম-ভালোবাসার প্রলোভন, বিবাহ করতে চায় বলে নানা রকম কথাবার্তা বলার এক পর্যায়ে ভিকটিমের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে।গত ২১ জুন দুপুরে প্রতারক প্রেমিক ধর্ষিতাকে পীরগঞ্জ থানাধীন ঝিলমিল পার্কে যাওয়ার প্রস্তাব দিলে সরল বিশ্বাসে রাজি হয়ে পার্কে ঘুরতে যায়। পার্কে ঘুরার এক পর্যায়ে ধর্ষক মনির ঝিলমিল পার্কের ভূতের রুম নামক স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।ধর্ষণের ফলে ছাত্রীটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মনির ছাত্রীটিকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ধষিতা ছাত্রী তার মোবাইল ফোনের মাধ্যমে বাদী ও তার পরিবারকে সংবাদ দিলে বাদী ঘটনাস্থলে পৌছে তার মেয়েকে উদ্ধারপূর্বক মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।এই ঘটনায় গত ৩০ জুন ধর্ষিতার বাবা বাদী হয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।ঘটনার পরে থেকেই আসামি মোঃ মনিরুজ্জামান আত্মগোপনে চলে যায়।
মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারে র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে।এরই তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল শুক্রবার (৭আগষ্ট)রাত সাড়ে নয়টায় জেলার পীরগঞ্জ থানার ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ মনিরুজ্জামান মনির (২২) কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।