শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাজারহাটে হকারের চোখ অপারেশনের দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ


প্রকাশ : (৪ ঘন্টা আগে)
রাজারহাটে হকারের চোখ অপারেশনের দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ

আমারো দুটি চোখ আছে,একটি চোখে জন্মগতভাবে (ডান) কিছুই দেখতে পারিনা।বাম চোখে ছানী হয়েছে। ডাক্তার দেখিয়েছিলাম অপারেশন করতে বলছে।অপারেশন করাতে টাকার প্রয়োজন। টাকার অভাবে সময়মতো অপারেশন করাতে পারি নাই। বাম চোখে ঝাপসা দেখি।সেই চোখের উপরে ভরসা করে বাজারে ও অফিসে নিয়মিত পত্রিকা পৌঁছে দেই প্রায় পয়ত্রিশ বছর ধরে। এখন আগের মতো পত্রিকারো চাহিদা নেই- এসব কথা বলেন রাজারহাট উপজেলার সকলের সুপরিচিত পত্রিকা বিক্রেতা(হকার)মন্টু মিয়া(৫৫)।

হকার মন্টু মিয়া আরো বলেন,পত্রিকা বিক্রি করে যে কয় টাকা আয় হয় তাই দিয়ে সংসার চালাই। আমরা পরিবারে স্বামী স্ত্রী ও দুই মেয়ে এক ছেলে। কিছুদিন ধরে বাম চোখটাই আর বেশি সমস্যা হচ্ছে দেখতে। আছে একটা প্রতিবন্ধী ভাতা আমার। বিভিন্ন অফিসে কিছু বকেয়া বিল রয়েছে, তারাও সেই টাকা দিচ্ছেনা। মন্টু বলেন,নিরুপায় হয়ে আমি একজন কলেজ শিক্ষককে আমার সমস্যার কথা বলি। তিনি আমার চোখের অপারেশনের সম্পুর্ন খরচ দেন। সেই টাকায় আমার বাম চোখের অপারেশন করাই,এখন দেখতে পাই । তিনি রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান পাটোয়ারী(বিপ্লব)।

ওনার সহযোগিতায় আমি চোখের অপারেশন সম্ভব হয়েছে। আমি আল্লাহর নিকট দোয়া করি তার দীর্ঘায়ু হউক,সুস্থ থাকুক,এই যুগে এমন নজির খুব কম। হকার মন্টু মিয়া রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামের মৃত হামিদ আলীর পুত্র।

জানা গেছে,মানবিক মানুষটি রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী আইএসসি শিক্ষক ছিনাই ইউনিয়নের বাসিন্দা রমজান আলী পাটোয়ারীর সন্তান।

এবিষয়ে রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোখলেসুর রহমান পাটোয়ারী বলেন আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করি দুঃখী অসহায় মানুষের পাশে থাকার ! আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে অসহায় মানুষের পাশে থেকে সেবা করতে পারি।

বিজ্ঞাপন