শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

প্রান্তিক পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগ


প্রকাশ : (৭ ঘন্টা আগে)
প্রান্তিক পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগ

রংপুর নগরীর প্রান্তিক পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে রংপুর সিটি কর্পোরেশন। লক্ষ্যে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সাথে প্রাইমারী হেলথ কেয়ার প্রোগ্রাম চালু নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে। 

বৃহস্পতিবার ( আগস্ট) দুপুরে রংপুর সিটি কর্পোরেশন কনফারেন্স রুমে রংপুর সিটি কর্পোরেশনের পক্ষে প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এর মাধ্যমে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল সিটি কর্পোরেশনের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে দুদিন রবিবার এবং মঙ্গলবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে। এছাড়া হাসপাতালে স্বল্পমূল্যে সিটি কর্পোরেশনের বাসিন্দাদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করবে।

আয়োজনে উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ কামরুজ্জামান ইবনে তাজ, রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিনসহ অন্যরা। 

 

বিজ্ঞাপন