লালমনিরহাটে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ৬ আগষ্ট সকাল ১০ টার দিকে লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ফিরোজ হায়দার লাভলুর নেতৃত্বে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল শেষে লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধানের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।
স্মারক লিপিতে উল্লেখ করেন, সারাদেশে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুৎতের মূল্য বৃষ্টি, ভূতুরে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে কার্যকর ব্যবস্হা গ্রহণের দাবীতে ওই স্মারক লিপি প্রদান করা হয়েছে।