লালমনিরহাটের কোয়ালিশনভিত্তিক যুব সংগঠন ‘জেন-জি লালমনিরহাট’-এর দুই বছর মেয়াদি ১১ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে শহিদ ইসলাম সুজনকে সভাপতি এবং আতিকুর রহমান শাকিলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা আনিছুর রহমান লাডলা ও অ্যাডভোকেট মহিউদ্দিন লিমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (২২ জুন) এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ইউসুফ আহমেদ রোকন এবং সহ-সভাপতি হিসেবে কাজরুজ্জামান সুমন দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আয়েশা সিদ্দিকা কথাকে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিব সুন্দর বর্মন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান হৃদয়, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন এবং নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল আক্তার খুশিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেন-জি লালমনিরহাট জেলার সামাজিক উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ, তরুণদের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধি, স্বেচ্ছাসেবী গড়ে তোলা এবং জেলার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন অধিকার আদায়ে কাজ করে আসছে।
নবগঠিত কমিটির সকল সদস্যকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।