রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বেরোবিতে পাঠদান হবে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের ইতিহাস


প্রকাশ :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে।বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বেরোবির উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী শুক্রবার (১ নভেম্বর)সন্ধায় বিষয়টি নিশ্চিত করে বলেছেন,পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

 উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থান ইতিহাস ২০২৪’ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হলে,শিক্ষার্থীরা সমকালীন ইতিহাসের ঘটনা প্রবাহের সঙ্গে পরিচিত হবে।একই সঙ্গে জাতীয় চেতনা ও সংগ্রামের মর্মার্থও উপলব্ধি করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে।

বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বলেছেন,জুলাই-আগস্ট অভ্যুত্থান ইতিহাস ২০২৪’ সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন একাডেমিক কাউন্সিলের কয়েকজন সদস্য।এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে সভায় ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী সেশন থেকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামাণিক জানান,এই সংযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সচেতন করে তুলবে এবং জাতীয় ঐক্যের আদর্শে তাদের উদ্বুদ্ধ করবে।