রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাতবাষিকী পালিত


প্রকাশ :

মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০মে) রাত সাড়ে আটটায় উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সহিদুল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস,সদস্য সচিব নয়ন আলী, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল চৌধুরী, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দামসহ অন্যান্যরা।এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন,যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম ব্যাপারী প্রমুখ।আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও তবারক বিতরণ করা হয়।