রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

শিশু নির্যাতন ও হত্যার বিচারের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন


প্রকাশ :

শিশু রামিসা সহ সারাদেশে নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে ও অপরাধীদের বিচারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে|  শনিবার (২৩ মে) সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে শহরের মিশনমোড়ে দুই ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়|

 সুজনের লালমনিরহাট জেলা কমিটির সভাপতি আমিরুল হায়াত আহমেদ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন -সুজন,লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাডলা, সহ-সভাপতি আবু হাসনাত রানা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, সদস্য ডা.নাজিরা পারভীন, মুক্তা বেগম, জামাল হোসেন সহ অন্যান্যরা|

 এ সময় বক্তারা অবিলম্বে  সকল হত্যাকাণ্ডের ও ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান| এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান রাষ্ট্রের কাছে| মানববন্ধনে  সুজনের সদস্য ছাড়াও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবির শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন|