রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিরাজগঞ্জে গ্রেফতার


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।  শনিবার দুপুরে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ২টর দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব।

র‌্যাব জানায়,  র‌্যাব-১৩ রংপুর এবং র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে লালমনিরহাট জেলার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক হোসেন (৩৫)কে গ্রেফতার করা হয়। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শ্রীখাতা ডারারপাড় এলাকার মো. আজিজুল ইসলামের ছেলে।

র‌্যাব আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, গ্রেফতারকৃত ফারুক হোসেন কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।