"অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) লালমনিরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান। এ সময় অনান্যেদর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক, সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ, শেখ শফি উদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমানসহ ফায়াস সািভর্স সিভিল ডিফেন্স এর সদস্য, লালমনিরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রোকনুজ্জামান, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ।
আলোচনা সভায় বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় আগুন নিয়ন্ত্রণ ও অগ্নিনির্বাপণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রপাতির প্রদর্শনীও করা হয়।