বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ


প্রকাশ :

রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে ২ হাজার ৭৮১ জন উপকারভোগীর মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ^াসসহ অন্যরা। রংপুর সিটি কর্পোরেশন এলাকায় টিসিবি’র ৯৯ হাজার ২৬৮ জন উপকারভোগী রয়েছে।

এর মধ্যে ৭৯ হাজার ৮৯৮ জনের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে উপকারভোগীরা সুলভ মূল্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন।