দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু-কে নিয়ে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী কর্তৃক প্রদত্ত কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সামাজিক সংগঠন ‘পথ’।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল বলেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্বকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে মতভেদ ও সমালোচনা থাকতেই পারে। তবে তা অবশ্যই শালীনতা, যুক্তি ও রাজনৈতিক সৌজন্যের সীমার মধ্যে হওয়া উচিত।
সামাজিক সংগঠন ‘পথ’-এর পক্ষ থেকে আরও বলা হয়, রাজনৈতিক অঙ্গনে কাদা ছোড়াছুড়ি ও ব্যক্তিগত আক্রমণের রাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন। জনগণ উন্নয়ন, নেতৃত্ব ও ইতিবাচক রাজনীতি দেখতে চায়; অশালীন ভাষা ও কুরুচিপূর্ণ বক্তব্য নয়।
বিবৃতিতে অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে দায়িত্বশীল আচরণ ও সংযত বক্তব্য প্রদানের আহ্বান জানিয়েছে সংগঠনটি।