মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ


প্রকাশ :

চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব। 

সোমবার (১৮ মে) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে কর্মসূচীতে বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ জহুরুল হক, ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ শরীফুল ইসলাম নন্তু, মহানগর সভাপতি ডাঃ নিখিলেন্দু শংকর গুহ রায়, রংপুর মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক ডাঃ জাবেদ আখতার, ড্যাব নেতা ডাঃ মারুফুল ইসলামসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাসির ইসলাম ও দায়িত্বরত নার্স, কর্মচারী ও আনসার সদস্যদের উপর হামলার যে ঘটনা ঘটেছে অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগের। চিকিৎসকরা জীবন ঝুঁকি নিয়ে দিনরাত পরিশ্রম করে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। সেই চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা নিজ কর্মস্থলে নিরাপত্তা পাচ্ছে না।

বক্তারা আরও বলেন, কোন রোগী মারা গেলে দায়িত্ব অবহেলা কিংবা ভূল চিকিৎসা বলে অভিযোগ তোলা হয়্ অথচ এই তদন্ত ছাড়া এই দুটি অভিযোগ প্রমাণ করা যায় না। প্রতিটি চিকিৎসক আন্তরিকতার সাথে রোগীদের চিকিৎসাসেবা দেন। এভাবে হাসপাতালে হামলার শিকার হলে চিকিৎসকরা সঠিকভাবে সেবা দিতে পারবেন না। তাই চিকিৎসকের উপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা দিতে হবে। ঘন্টাব্যাপী মানববন্ধন-সমাবেশে বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও ইন্টার্ন শিক্ষার্থীরা অংশ নেন।