শরীয়তপুর সদর হাসপাতালে ৪৮তম বিসিএসের কর্মকর্তা ডা. নাসির উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রংপুর |
শনিবার (১৭ মে) সকাল ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে চিকিৎসকরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান| একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন |
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালনরত চিকিৎসকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে| চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে ¯^াস্থ্যসেবার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে|চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অথচ বারবার তাদেরই হামলা, হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে|এনডিএফ নেতারা অবিল¤ে^ ডাঃ নাসির উদ্দিনের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান| অন্যথায় সারাদেশে চিকিৎসকদের বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন|
সমাবেশে বক্তব্য রাখেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রংপুর বিভাগের সহ সভাপতি ডাঃ মোহাম্মদ হোসেন, মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ আতিকুজ্জামান, রংপুর মেডিকেল কলেজ শাখার এনডিএফ সদস্য ও রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আবু জায়িদ বসুনিয়া, সদস্য ডা. ফারহানা আতিয়া, ইন্টার্ন চিকিৎসক ও এনডিএফ সদস্য ডাঃ সাদিক শাহরিয়ার এবং ডাঃ নুরিয়া প্রমূখ|
বক্তারা বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে| পাশাপাশি হাসপাতাল গুলোতে নিরাপত্তা জোরদার ও চিকিৎসক নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান |