রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের দাসত্ব চুক্তি বাতিলের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি


প্রকাশ :

গত ১৫ মে  বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র উদ্যোগে এম এ আলীম সরকার এর সভাপতিত্বে দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের দাসত্ব চুক্তি বাতিলের দাবিতে গণ-সমাবেশ ও বিক্ষোভ-প্রকাশ অনুষ্ঠিত হয়। 

সভাপতির বক্তব্যে এম এ আলীম সরকার বলেন, পশ্চিমা কর্তৃত্ববাদী শক্তিগুলো বিভিন্ন অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচনের তিন দিন আগে ড. ইউনুস দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন দাসত্ব চুক্তি করেছে, যা  দেশের স্বার্থের পরিপন্থী এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে নির্ভরশীল করে তোলার আশঙ্কা সৃষ্টি করেছে। ইউনুস দেশকে অগ্নিগর্ভে রেখে গেছে।

আমরা মনে করি, বিদেশি শক্তির চাপের কাছে নতি স্বীকার করে দেশের নীতি নির্ধারণ করা মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় স্বার্থের পরিপন্থী। বাংলাদেশের জনগণ কখনোই এমন কোনো চুক্তি মেনে নেবে না, যা দেশের শ্রমজীবী মানুষ, কৃষক, ছাত্র-যুবসমাজ এবং জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বর্তমান বিশ্ব বাস্তবতায় উন্নয়ন সহযোগিতা ও আন্তর্জাতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও তা অবশ্যই পারস্পরিক সম্মান, সমতা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে হতে হবে। কোনো প্রকার বৈষম্যমূলক একতরফা শর্তযুক্ত চুক্তি স্বাধীন দেশের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। এম এ আলীম সরকার আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী সব ধরনের মার্কিন চুক্তি বাতিল করার দাবি জানান।

প্রথমত,  দেশের সার্বভৌমত্ববিরোধী সব চুক্তি প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, জাতীয় স্বার্থবিরোধী মার্কিন চুক্তি বাতিল করতে হবে। তৃতীয়ত, বিদেশি হস্তক্ষেপ ও রাজনৈতিক চাপ বন্ধ করতে হবে। চতুর্থত, জনগণের মতামত ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি করা যাবে না। পঞ্চমত. স্বাধীন ও আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে।

আরও বক্তব্য রাখেন  মো: জামাল উদ্দিন,  তাহমিনা আক্তার বকুল ও কেন্দ্রীয়  নেতৃবৃন্দ প্রমুখ।   উক্ত গণ-সমাবেশ সঞ্চালনা করেন পার্টির সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য।( প্রেস  বিজ্ঞপ্তি)