লালমনিরহাট জেলার প্রবীণ শিক্ষক ও গোসালা রোডস্থ ‘সাথী বস্ত্রালয়’-এর স্বত্বাধিকারী আজিজুর রহমান পাটোয়ারী বৃহস্পতিবার সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র রাজনৈতিক নেতা আজমল হক পুতুল, তিন কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আছর বাবুপাড়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কবরস্থানে তাকে দাফন করা হয়।
সম্পাদকের শোক প্রকাশ
প্রবীণ শিক্ষক আজিজুর রহমান পাটোয়ারীর ইন্তেকালে লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস. এম. শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার ’৭১ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।