লালমনিরহাটে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও তিস্তা নদীর স্রোতে নিখোঁজ হয়| পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর নদী থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে| এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|
শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তিস্তা নদীর ৪ ন¤^র স্পার বাঁধ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে| নিহতরা হলেন রাজপুর ইউনিয়নের ৫ ন¤^র ওয়ার্ডের বাসিন্দা রেজাউল হক মাস্টারের ছেলে সিফাত আহমেদ (১৮) ও ¯^চ্ছ আহমেদ (১৪)| তারা দুজনই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী|
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে খেলাধুলা শেষে দুই ভাই তিস্তা নদীতে গোসল করতে নামে| একপর্যায়ে ছোট ভাই ¯^চ্ছ আহমেদ নদীর প্রবল স্রোতে তলিয়ে যেতে থাকলে বড় ভাই সিফাত আহমেদ তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন| কিন্তু তীব্র স্রোতের কারণে দুই ভাইই পানিতে তলিয়ে যায়|
ঘটনার পর স্থানীয় লোকজন, জেলে ও ¯^জনরা উদ্ধার অভিযান শুরু করেন| প্রায় এক ঘণ্টা পর নদী থেকে দুই ভাইকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন|
স্থানীয় ইউপি সদস্য ডাবলু অধিকারী জানান, ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও প্রাণ হারানোর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে| সন্তান হারিয়ে পরিবারটি ভেঙে পড়েছে|
লালমনিরহাট সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে আনার আগেই দুই কিশোরের মৃত্যু হয়েছিল| আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে|