মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার


প্রকাশ :

রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারী দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।যার মূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।  গ্রেফতাররা হলো, দিনাজপুর বীরগঞ্জ উপজেলার গণগাঁও গ্রামের গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুর রউফ (৬২) ও দগরাই খাটিয়াদিঘি এলাকার ফজর আলীর ছেলে গণি মিয়া (৫৪)।

মঙ্গলবার (১২ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, সোমবার দুপুরে রংপুর র‌্যাব-১৩ এর সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের আভিযানিক দল বীরগঞ্জ নতুন বারো আউলিয়া বাজারে স্থানীয় সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুর রউফের দোকানে অভিযান চালায়। তল্লাশীকালে দোকানের ভেতরে লুকিয়ে রাখা একটি ব্যাগের ভেতর থেকে সাড়ে ৬ কেজি ওজনের কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধারসহ আব্দুর রউফ ও গণি মিয়াকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, প্রাথমিক জিজ্ঞাসবাদে তারা র‌্যাবকে জানিয়েছে মূল্যবান মূর্তিটি ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিলো। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।