মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মহাসড়ক অবরোধ


প্রকাশ :

রংপুরে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে প্রায় ২ ঘন্টা ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শ্রমিকরা| এতে কিছু সময়ের জন্য মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়|

সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে মহাসড়ক অবরোধ করে মোটর শ্রমিকরা| অপরদিকে,একই দাবিতে ৩ মে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিক ঐক্য পরিষদ|  

আন্দোলনকারী মোটর শ্রমিকরা জানান, ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর দেশের সকল পর্যায়ে বিভিন্ন সংগঠনের কমিটি বিলুপ্ত হয়ে যায়| সেই সময় রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত হয়| নির্বাচিত কোন কমিটি না থাকায় প্রায় দুই বছর ধরে ইউনিয়নের একটি প্রভাবশালী মহল সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করে আসছে এবং সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে|এ কারনে জরুরি ভিত্তিতে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভার মাধ্যমে নির্বাচনে সময় ও তারিখ ঘোষণা দেওয়ার আহবান জানান|

মহাসড়ক অবরোধের  পরেই রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে যান এবং শ্রমিকদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন| পুলিশের অনুরোধে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন শ্রমিকরা|  

 রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তি জানান, মহাসড়ক অবরোধের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই পরে শ্রমিকদের অনুরোধ করি| মোটর শ্রমিকরা আমাদের অনুরোধে অবরোধ তুলে নিয়েছে|