বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

এক দিনের সফরে নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় আসছেন শিল্পমন্ত্রী


প্রকাশ :

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ৯ মে (শনিবার) সকালে এক দিনের সফরে নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় আসছেন।  

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী সকাল ৯ টা ৪৫ মিনিটে ঠাকুরগাঁওয়ের নির্মাণাধীন বিসিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পনগরী পরিদর্শন করবেন। সকাল ১১ টায় তিনি পঞ্চগড় সুগার মিলস্ লিমিটেড কারখানা পরিদর্শন ও আখ চাষীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। এরপর মন্ত্রী বেলা ১২ টা ৩০ মিনিটে পঞ্চগড়ের বিসিক শিল্পনগরী পরিদর্শন করবেন।

একই ‍দিনে মন্ত্রী দুপুর ২ টা ৪০ মিনিটে পঞ্চগড়ের দেবিগঞ্জে সুগার বিট প্রকল্প পরিদর্শন শেষে বিকাল ৪ টা ৩০ মিনিটে নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্পনগরী পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

ঐদিন মন্ত্রী রাত ৮ টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।

উল্লেখ্য, শিল্পমন্ত্রীর একান্ত সচিব (অ.দা) ও উপসচিব মু: খায়রুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এইসব তথ্য জানানো হয়েছে।