শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নারীর প্রেমের টানে রংপুরের মিঠাপুকুরে এসে বাঙালি যুবতীকে বিয়ে করলেন চীনা যুবক


প্রকাশ :

নারীর প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসে এক বাঙালি যুবতিকে বিয়ে করেছেন ‘‘মা লিয়াংহুই’’ নামে এক চীনা যুবক| সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা দেড় মাসের প্রেমের সম্পর্ক  পরিণয়ে রূপ নিয়েছে| বিদেশি নাগরিকের উপস্থিতির বিষয়টি গ্রামজুড়ে জানাজানি হলে চাঞ্চল্য বেড়ে যায়| বর্তমানে ওই চীনা যুবক প্রেমিকার  বাড়িতেই অবস্থান করছেন|প্রেমিকা আনিকা আক্তার ওই এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে|

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে জেলার মিঠাপুকুর উপজেলার ১০ ন¤^র বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় এই ঘটনা ঘটে|

তৌহিদুল ইসলামের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিকা আক্তারের সঙ্গে প্রথম পরিচয় হয় মা লিয়াংহুইয়ের| পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তাদের দু'জনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে| সেই ভালোবাসার টানেই হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে আসেন চীনা যুবক ‘‘মা লিয়াংহুই’’|বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে ওই  আনিকার গ্রামের বাড়িতে অবস্থান করছেন| শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ভিনদেশি ওই যুবকের বিয়ের বিষয়টি জানাজানি হলে তাকে দেখতে আনিকাদের বাড়িতে ভিড় করছেন আশেপাশের মানুষ| ঘটনাটি ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে|

মিঠাপুকুরের বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন বিদেশি নাগরিক ওই এলাকায় অবস্থান করছেন শুনেছি| আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি| সেখানে পৌঁছে এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং তার আসার কৃত উদ্দেশ্য জানতে পারবো|