শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পায়রাবন্দ বেগম রোকেয়া স্কুল কেন্দ্রে ২৮ তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী


প্রকাশ :

রংপুরে এবারই প্রথম মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী| বিষয়টি নিয়ে নিয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন সহ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছে সচেতন মহল|

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশ নেন তারা|

পরীক্ষার্থী আনোয়ারা ইসলাম রানী বলেন, এটি শুধু একটি পরীক্ষা নয়, আমাদের অস্তিত্বের ¯^ীকৃতি| আমরা দীর্ঘদিন অবহেলার শিকার হয়েছি|এখন সুযোগ পেয়েছি এটাই আমাদের বড় শক্তি| আমরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে ও এবং সম্মানের সঙ্গে বাঁচতে চাই|তৃতীয় লিঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন| সাম্প্রতিক সময়ে সরকারি-বেসরকারি উদ্যোগে তাদের শিক্ষায় অন্তর্ভুক্তির পথ প্রসারিত হয়েছে|

পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, নানা প্রতিকূলতা অতিক্রম করে এই পর্যায়ে পৌঁছানো তাদের জন্য গর্বের বিষয়| শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজে নিজেদের অবস্থান গড়ার প্রত্যাশা | সরকারের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে তারা পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং ভালো ফলাফলের আশা তাদের|

রংপুরের সুশাসনের জন্য নাগরিক-সুজনের রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু জানান, শিক্ষা সবার মৌলিক অধিকার-এই বাস্তবতাকে সামনে এনে নতুন ইতিহাস গড়েছে রংপুরের তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী| তাদের অদম্য প্রচেষ্টা, সাহস, মনোবল এবং পারিপার্শ্বিক পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাওয়ার যে আকাঙ্খা ও অন্যদের জন্য অনুপ্রেরণা |

রংপুর বিভাগের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ৯টি কেন্দ্রে মোট এক হাজার ১৩২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন|তাদের মধ্যে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন| এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৫৯ জন|উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুলভিত্তিক এসএসসি প্রোগ্রামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা চালু করা হয়েছে| তাদের কোর্স ফি’র ৬০ শতাংশ মওকুফ করা হয়েছে|

রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মাহেদুল আলম জানান, একসঙ্গে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর অংশগ্রহণ ব্যতিক্রমী ঘটনা|তাদের জন্য ¯^াচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করেছি তারা কোনো ধরনের সংকোচন ছাড়াই পরীক্ষা দিতে পারেন|

রংপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মোঃ ফজলে নিজামি জানান, তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা যাতে কোনো বৈষম্যের শিকার না হয় সে জন্য পরীক্ষা কেন্দ্রে সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে|

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, শিক্ষা সবার মৌলিক অধিকার| লিঙ্গ পরিচয়ের কারণে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেটিই আমাদের লক্ষ্য|