বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত


প্রকাশ :

রংপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। নিহতরা হলেন, পাথরবোঝাই ট্রাকের চালক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা জলুলী গ্রামের রহিদুল ইসলামের ছেলে ইদ্রিস আলী (৩৫) ও বিআরটিসি ট্রাকের চালক পটুয়াখালী জেলার বাসিন্দা আরিফ (৩৭)।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ৭টায় তারাগঞ্জ উপজেলার খারুভাজ ব্রীজের পশ্চিমে রংপুর-দিনাজপুর মহাসড়কের এ দূর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার সকালে পঞ্চগড় থেকে রংপুরগামী পাথরবোঝাই একটি ট্রাকের সাথে রংপুর থেকে সৈয়দপুরমুখী বিআরটিসি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আরিফ ও ইদ্রিস আলী নিহত হন। এ ঘটনায় আহত পাথরবোঝাই ট্রাকের হেল্পার আরিফুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দুই চালকের মরদেহ উদ্ধার  করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে, আইন প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।