রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার


প্রকাশ :

পটুয়াখালীর মহিপুরে এক বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে তাদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন সিরাজউদ্দিন খান (৭৫) ও আকলিমা বেগম (৬৫)। ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজউদ্দিন মোয়াজ্জেমপুর গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পেয়ারপুর গ্রামে আন্ধারমানিক নদীর তীরে একটি ঝুপড়ি ঘরে স্ত্রী আকলিমার সঙ্গে বসবাস করতেন। তিনি নদীতে খেয়া চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার ভোরে ফজরের নামাজের সময় বাইরে না আসায় স্থানীয়রা তার বাড়িতে খোঁজ নেন। বাইরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ভিতরে প্রবেশ করলে চৌকিতে আকলিমাকে ও নিচে সিরাজউদ্দিনকে মরা অবস্থায় দেখতে পান।

স্থানীয়রা জানান, সিরাজউদ্দিনের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ এবং আকলিমার শরীরে রক্তের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো হত্যাকাণ্ড হতে পারে।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সত্যতা উদঘাটনের জন্য সিআইডি টিম ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।