রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে চার দিন ব্যাপী পিঠা মেলা শুরু


প্রকাশ :

রংপুরের পাবলিক লাইব্রেীর মাঠে তারুণ্যের উৎসব উপলক্ষে চারদিন ব্যাপী পিঠা মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে বিভিন্ন বয়সি মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে । বুধবার (২২ জানুয়ারি) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেীর মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।এ সময় এডিসি আব্দুল মান্নান, মহিলা অধিদফতরের উপ-পরিচালক সেলোয়ারা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য ও শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান কলি উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্বাবধায়নে রংপুর জেলা প্রশাসন ও মহিলা অধিদফতরের আয়োজনে এই মেলা চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। মেলায় ৩৪টি স্টলে শতাধিক ধরনের পিঠার পসরা সাজানো হয়েছে।বিভিন্ন বয়সিরা অংশ নিয়ে পিঠা খাওয়া ও দেখা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এমন ধরনের আয়োজনে খুশি দর্শকরা।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, এ  উদ্যোগ আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে। এমন উদ্যোগ অব্যাহত থাকবে।