শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভাগাভাগির মানসিকতা গড়ে তুলতে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় তাদের সঙ্গে কথা বলেন এবং ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
তিনি বলেন, শিশুদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী জানতে চান, তারা সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ বাদ পড়ছে কি না। এ সময় নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন তিনি।
একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।
শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সময় কাটানোর মধ্য দিয়ে তাদের মধ্যে আন্তরিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা উঠে আসে।
হঠাৎ করে তুলা গুদামে পুষ্টিচাল মিশ্রণমিল স্থাপন
১৭ ঘন্টা আগে