হঠাৎ করেই কুড়িগ্রাম টেক্সটাইল মিলের তুলা গুদামে পুষ্টিচাল মিশ্রণমিল স্থাপন করা হয়েছে।সরকারি বিধিনিষেধ না মেনে বল প্রয়োগ ও ক্ষমতার অপব্যবহার করে কু্ড়িগ্রাম টেক্সটাইল মিলে তন্ময়-তনয় নামে পুষ্টিচাল মিশ্রণ মিল ইউনিট-২ দেখিয়ে ফুডগ্রেড লাইসেন্স গ্রহণের পায়তারার খবরে স্থানীয়দের মাঝে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
হঠাৎ করে কুড়িগ্রাম টেক্সটাইল মিলে অস্থায়ীভাবে গড়েতোলা তন্ময়-তনয় পুষ্টিচাল মিশ্রণ মিলের স্বত্বাধিকারী মাসুদুর রহমান।তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা।
জানা গেছে,গত ১০ নভেম্বর খাদ্য মন্ত্রণালয় সরবরাহ শাখা ১ হতে মিল পরিচালনা অনুমতি প্রদান সংক্রান্ত ইস্যুকৃত চিঠিতে মাসুদুর রহমানকে কুড়িগ্রাম সদর উপজেলার নাজিরা গ্রামের বাসিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম টেক্সটাইল মিলের ভিতরে ঢুকেই হাতের বামে নিরাপত্তাকর্মীর কক্ষের পাশে বর্ধিত তুলা গোডাউনের ভিতরে মিশ্রচাল কল তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পুষ্টিচাল মিশ্রণ কার্যক্রমে পরিচালনার জন্য নেয়া হয়নি ব্যাক্তিগত বৈদ্যুতিক সংযোগ,মিল স্থাপনের জন্য টেক্সটাইলের গুদাম ঘরকে দেখিয়ে ফুড গ্রেড লাইসেন্সের তদবির চালাচ্ছেন মাসুদুর রহমান।
গত এমাস ধরে গুদামঘরে রং মেরামত ও মেশিন বসানোর কাজ করছেন তারা জানান টেক্সটাইল মিলের নিরাপত্তাকর্মরীরা।
কুড়িগ্রাম টেক্সটাইল মিলের বর্ধিত তুলার গুদামে তন্ময়-তনয় পুষ্টিচাল মিশ্রণ মিল তৈরির অনুমোদন বিষয়ে জানতে চাইলে বিটিএমসি'র মুখ্য পরিচালন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন জানান কুড়িগ্রামে ফ্যাক্টরী হওয়ার মতো পারমিশন আমরা দেইনি,এরকম কোন কিছুই হচ্ছে না।
আমরা পুরোটাই লিজ দিয়ে দিবো,যেটা দিয়েছিলাম ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং
প্রাইভেট লিমিটেডকে।তারা ইন্টারন্যাশনাল টেন্ডার বিট করে পেয়েছিলো,কিন্তু তারা ঠিকমতো কাজ করেনি,একবছর দুই অথবা তিনমাসের মধ্যে লিজ বাতিল করে আমরা মিলটা আবার নিয়ে নেই।আমাদের পঁচিশটা মিল প্রত্যেকটা বন্ধ রয়েছে।তবে ইনকামের জন্য সাময়িক খুবই শর্ট টাইমের জন্য যদি কোন ঘর, বাসাবাড়ি ভারা দেয়,তারপর গোডাউন ভারা দেয় কিন্তু সেগুলো হচ্ছে ভেরিভেরি টেম্পোরারি,এগুলো কোন দীর্ঘমেয়াদি ইস্যুনা।আমরা কিছুদিনের মধ্যেই টেন্ডার দিবো দীর্ঘমেয়াদে শিল্প করার জন্য।
কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল ইসলাম টেক্সটাইল মিলের ভিতরে অবস্থিত তন্ময় তনয় পুষ্টিচাল মিশ্রণ প্রক্রিয়া পরিদর্শনের সত্যতা নিশ্চিত করেন।
কুড়িগ্রাম টেক্সটাইল মিল ইনচার্জ মিজানুর রহমান বলেন এক বছরের জন্য বর্ধিত তুলার গুদাম ভারা দেয়া হয়েছে। গুদামঘর হিসেবে ভারা নিয়ে গুদামে যন্ত্রপাতি বসিয়ে পুষ্টিচাল মিশ্রণ মিল তৈরির বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি।