রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আ'লীগ নেতার মৃত্যু


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জে কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে ফিরোজ হোসেন জিহাদ বাবু নামে এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে।  শুক্রবার (৮ নভেম্বর) সন্ধার দিকে উপজেলার কালভৈরব এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ হাসান জিহাদ বাবু হাতীবান্ধা উপজেলার মধ্য-কাদমা গ্রামের বাসিন্দা ও ভেলাগুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। 

জানা গেছে, শুক্রবার সকালে রংপুরে বোনের বাড়িতে যান ফিরোজ হাসান জিহাদ বাবু। সেখান থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে কালীগঞ্জে কালভৈরব বাজার পার হয়ে গোডাউন এলাকা পৌঁছালে একটি কালভার্টে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ভেলাগুড়ী ইউনিয়নের ৩ নং ওর্য়াডের সদস্য আশরাকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় জিহাদ বাবুর মৃত্যুর খবর শুনেছি। এভাবে চলে যাবে ভাবতে পারিনি। তিনি অনেক ভালো মানুষ ছিলেন৷