বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কালো আইন বাতিলের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচী 


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
কালো আইন বাতিলের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচী 
রংপুর আইনজীবী সমিতি কর্তৃক তথাকথিত এসোসিয়েট সদস্যের নামে ভোটাধিকার হরণ সহ বৈষম্যমূলক সকল কালো আইন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন  আইনজীবীরা।
বুধবার   ( ১১ নভেম্বর) দুপুর ২ টায় রংপুর আইনজীবীভবনের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচিতে অংশ নেন আইনজীবীরা। 
 
রংপুর আইনজীবী সমিতি কর্তৃক জেনারেল সদস্য ও এসোসিয়েট সদস্য বানিয়ে রেখে আইনজীবীদের সাথে তামাশা করা হয়েছে বলে জানান বক্তারা।এ সময় সবাইকে জেনারেল সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। চতুর্থ দিনের অবস্থান কর্মসূচিতে আইনজীবীদের ভোটাধিকার প্রয়োগ করা না হলে আগামীতে বার কাউন্সিলের  নির্বাচন বয়কট করারা হুঁশিয়ারি দেওয়া হয়। 
 
উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এডভোকেট আ. হানিফ মিয়া, 
গভর্মেন্ট প্লিডার (জিপি) এডভোকেট একরামুল হক,
পিপি নারী শিশু চদালত ১ এর এডভোকেট শফি কামাল,নারী শিশু আদালত ২ এর পিপি এডভোকেট মোকসেদুল ইসলাম,নারী শিশু ৩ এর পিপি অ্যাডভোকেট মোজাহারুল ইসলাম বাবলু,এডভোকেট বায়জিদ ওসমানী,এডভোকেট রফিকুল ইসলাম লাল অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, এডভোকেট জোবাইদু ইসলাম বুলেট, এডভোকেট ফজলুল হক,সহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা।
 
নারী শিশু আদালত ১ এর(পাবলিক প্রসিকিউটর)পিপি  এডভোকেট শফি কামাল বলেন, ২৪ বছরে আইনজীবীদের ভোটাধীকার প্রয়োগ না করতে পারাটা একটি বড় বৈষম্যের উদাহরণ। যে বৈষম্যের জন্য ২৪ এর আন্দোলন হয়েছে এই আন্দোলনের ফলাফল আইনজীবীদের কাছে হার মেনেছে।তাই সাংগঠনিক এবং ব্যক্তিগতভাবে ভোটাধিকার পাক জোর  দাবি জানান তিনি।হুমকি  দিয়ে ক্ষমতা থেকে কোন কাজ হবে না।তাই রংপুর আইনজীবী সমিতির সভাপতি উদয় হোক এটাই চাওয়া।
 
রংপুর আইনজীবী সমিতির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এডভোকেট আ. হানিফ মিয়া বলেন, যদি সুষ্ঠু সমাধান না হলে তাহলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। কারণ দীর্ঘ ২৪ বছর আইনজীবীরা বৈষম্যের স্বীকার আর কত বৈষম্য সহ্য করতে হবে জানা নেই তাই অতি দ্রুত ভোট প্রয়োগের অধিকার দিতে হবে। 
বিজ্ঞাপন