অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’ লিখে একটি পোস্ট দিয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ কথা লেখেন তিনি।
পোস্টের সঙ্গে বিমানের ভেতরে তোলা একটি ছবিও যুক্ত করেন আসিফ মাহমুদ। ছবিতে তার সঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে দেখা যায়।
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যে আসিফ মাহমুদের এমন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
তবে তারা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে পোস্টে কোনো তথ্য উল্লেখ করেননি আসিফ মাহমুদ। প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত পোস্টটিতে ৬৪ হাজারের বেশি রিয়্যাকশন পড়েছে।
তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রংপুর নগরীতে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচী শুরু
১৮ ঘন্টা আগে
মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা
২১ ঘন্টা আগে