পেশাদার খেলোয়ার হিসেবে গড়ে তুলতে সন্তানদের খেলার মাঠে পাঠিয়ে উৎসাহিত করার আহবান জানান লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস। রোববার বিকেলে উপজেলার নামুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও গুঞ্জন বিশ্বাস বলেন, পেশাদার খেলোয়ার গড়তে কাজ করছে সরকার। তারই অংশ হিসেবে প্রত্যান্ত গ্রামাঞ্চলেও টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এসব টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াদের জাতীয় পর্যায়ের খেলার ব্যবস্থা করছে সরকার। পেশাদার খেলোয়ার গড়তে বিদ্যালয়ের পাশাপাশি সন্তানদের খেলার মাঠে পাঠাতে হবে। একজন প্রতিভাবান খেলোয়ার খেলার মাধ্যমে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি করতে পারে।
ইউএনও বলেন, খেলাধুলা শুধু দেহ মনই ভাল রাখেন না। খেলাধুলায় জড়িত কোন যুবক ও তরুন মাদক বা ক্যাসিনোসহ যেকোন অসামাজিক কাজে জড়িয়ে পড়তে পারে না। নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গ্রাম থেকে শহর সর্বত্রই বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে। আগামী শীতে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হাডুডু খেলার প্রতিযোগিতার আয়োজন করা হবে।
পলাশী ইউনিয়ন বিএনপি'র সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিষখোচা ইউনিয়ন বিএনপি'র সভাপতি দুলাল মিয়া, ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপি'র সভাপতি গোলাম কিবরিয়া রিপন, কমলাবাড়ি ইউনিয়ন বিএনপি'র সভাপতি মাইদুল সরকার জুয়েল প্রমুখ।
সমাজ সংস্করন স্বেচ্ছাসেবী সংগঠন ও নামুড়ী যুব সমাজের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কাকিনা ফুটবল একাদশ এক শুন্য গোলে লালমনিরহাট মর্নিং ফুটবল একাডেমি একাদশকে পরাজিত করে।
রংপুরে জাতীয় যুব দিবস উদ্যাপিত
৬ ঘন্টা আগে