মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

গেন্ডারিয়ায় ইশরাকের অভিযানের পর সেই মাদক আস্তানা উচ্ছেদ করছে পুলিশ


প্রকাশ : (১ ঘন্টা আগে)
গেন্ডারিয়ায় ইশরাকের অভিযানের পর সেই মাদক আস্তানা উচ্ছেদ করছে পুলিশ

রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্টিঘর রেলস্টেশন এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের আড্ডা হিসেবে পরিচিত স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়।

সিটি করপোরেশনের হুইল লোডার দিয়ে রেললাইনের পাশে তৈরি ছোট ছোট ঘরের মতো অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, রেললাইনের পাশের অবৈধ স্থাপনা সরিয়ে এলাকাটি পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ঘুন্টিঘর এলাকার রাস্তাঘাট পরিষ্কার করে যানবাহন চলাচলের উপযোগী করা হচ্ছে। রেললাইনের পাশে মাদকের যে আড্ডা ছিল, সেটিও উচ্ছেদ করা হচ্ছে। এলাকাটি পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত যানবাহন চলাচল নিশ্চিত করাই এ অভিযানের লক্ষ্য।

তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের যন্ত্রপাতি, সাবেক কাউন্সিলর, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা অংশ নিয়েছেন। এ কাজে স্থানীয়দের সহযোগিতা পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন