মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি: শিক্ষকের ছেলেকে হত্যা


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
রংপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি: শিক্ষকের ছেলেকে হত্যা

রংপুরের মিঠাপুকুরে নিহত খালিদ হাসান নামের এক যুবককে গরু চোর সন্দেহে গণপিটুনিতে খালিদ হাসান (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত খালিদ হাসান উপজেলার রূপসী গাছুয়াপাড়া গ্রামের সাবেক শিক্ষক মাহবুব ইসলামের ছেলে। তার বাবা স্থানীয় মাদারপুর মাদরাসার শিক্ষক ছিলেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মিঠাকুকুর উপজেলার ২ নং রানীপুকুর ইউনিয়নের মাদারপুর (খিয়ারচড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে মাদারপুরের খিয়ারচড়ায় গরু চোর সন্দেহে খালিদ হাসানকে আটক করে স্থানীয় কিছু লোক। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে গণপিটুনি দেয়। গণপিটুনিতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত খালিদ হাসানের লাশ উদ্ধার করে।
জেলার মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, নিহত খালিদ হাসানের লাশ  উদ্ধার করে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় নিহতের পরিবার মামলা করবেন। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

বিজ্ঞাপন