বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করব: আইজিপি


প্রকাশ : (২ দিন আগে)
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করব: আইজিপি

সরকারের অনুমোদন পেলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।

মো. আলী হোসেন ফকির বলেন, সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা ভোগ করার অর্থ এই নয় যে, কেউ নিজের ইচ্ছামতো কর্মকাণ্ড চালাতে পারবেন।

আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো ঘটনায় পুলিশের ওপর দায় চাপানোর প্রবণতা থেকেও বেরিয়ে আসতে হবে।

দেশের পাড়া-মহল্লায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আইজিপি। তিনি অভিযোগ করেন, মাদক কারবারের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি পুলিশের কিছু সদস্যও জড়িত রয়েছেন।

পুলিশের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে আইজিপি জানান, গত দুই মাসে বিভিন্ন অভিযোগে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

বিজ্ঞাপন