রংপুর গঙ্গাচড়ায় অটোরিক্সা চুরির অভিযোগে গণপিটুনীতে দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ ভোর ৫টার দিকে বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার সিদ্দিকুর রহমান সোহেলের বাড়িতে থাকায় অটোরিক্সা চুরি করে পালানো চেষ্টা করে নোহালী বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা ও কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম। অটোরিক্সা মালিক সোহেলের চিৎকারে বাড়ির সামনে মসজিদে থাকা মুসল্লীরা চোর সন্দেহে তাদের পিছু নেয় এবং মসজিদের মাইকে অটোরিক্সা চুরি ঘোষণা দেয়। প্রায় আধ কিলোমিটার দূরে গিরিয়ারপাড় এলাকার তিস্তা বড় সেচ ক্যানেল এলাকায় অটোরিক্সাটি রেখে ধানক্ষেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা রেজাউল ও সাদিকুলকে ঘিরে ফেলে গণপিটুনী দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছবুর জানান,
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
ফুটবল ও ক্রিকেটের লড়াইয়ে আজ মাতবে ১০ বিশ্ববিদ্যালয়
৩৮ মিনিট আগে