প্রধানমন্ত্রীর নির্দেশ, ফুটপাত রাখতে হবে দখলমুক্ত ঢাকা, ১৭ অক্টোবর: রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে সরেজমিনে পরিদর্শনকালে তিনি পথচারীদের সঙ্গে কথা বলেন এবং ফুটপাত ব্যবহার করতে গিয়ে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না, তা জানতে চান।
প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক এ তথ্য জানান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জানতে চান, ফুটপাত থেকে হকারদের উচ্ছেদের পর সাধারণ মানুষের চলাচলে কতটা সুবিধা হয়েছে। পাশাপাশি সড়ক ও ফুটপাত ব্যবস্থাপনা নিয়ে পথচারীদের ভোগান্তির কথাও শোনেন তিনি।
এ সময় পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রাখা এবং চলাচলে প্রতিবন্ধকতা দূর করা জরুরি।
প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের মধ্য দিয়ে রাজধানীর ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করার বিষয়টি আবারও গুরুত্ব পেল।
সূত্র: বাসস
ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ জন
১৮ ঘন্টা আগে