বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট


প্রকাশ : (১৬ ঘন্টা আগে)
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। আগুন নেভানোর কাজে সহায়তা করতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নিজস্ব পানির ট্যাংক নিয়ে ঘটনাস্থলে পৌঁছান সেনাবাহিনীর সদস্যরা। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তায় বিজিবির সদস্যরাও যোগ দেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনালের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও ইউনিট যুক্ত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে উৎপাদন কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, ধাতব যন্ত্রাংশসহ বিভিন্ন শিল্পসামগ্রী রয়েছে। আগুনে এসব মালামালের ব্যাপক ক্ষতি হতে পারে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

কারখানাটির পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এতে পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিজ্ঞাপন