তারিখ:০১-১০-২০২৬ ইং সন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আমি স্বোচ্চার ছিলাম দীর্ঘ আন্দোলন করেছি,এটি আমার জীবন সংগ্রামের একটি অংশ তিস্তা পাড়ের সন্তান আমি তিস্তা নদী মহাপরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন হলে দুই কোটি মানুষের জীবনমান পরিবর্তন হবে। আপনার ইতোমধ্যে জেনেছেন তিস্তা মহাপরিকল্পনা সমীক্ষা চলমান রয়েছে কারিগরি সমীক্ষা সম্পন্ন হলে, নকশা হলে আমরা আশাকরি আগামী অর্থবছের তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু হবে।
বৃহস্পতিবার সকালে রাজারহাট উপজেলা প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি অধ্যক্ষ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
এসময়ে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ,জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা,যুগ্ন আহ্বায়ক হাসিবুর রহমান হাসীব,রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনীম,ওসি মামুনুর রশীদ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম,সদস্য সচিব সাইদুল ইসলামসহ অন্যান্যরা।