লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, এ দেশে প্রথম বৃক্ষ রোপন কর্মসূচি জিয়াউর রহমান শুরু করেছেন। তার পুত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের উন্নয়নে নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি কৃষক কার্ড নিয়ে আমরা জনগনের কাছে যাব।
রোববার(১৯ জুলাই) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের দোলাপাড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, আমরা তিস্তা নিয়ে আন্দোলন করেছি। আজ সেটা সফল্যের দ্বাড়প্রান্তে। অনুরুপ ভাবে সমাজিক অপরাধ দমনে আলোকীত লালমনিরহাট নামে যে আন্দোলন শুরু হয়েছে তা শুধু সদর উপজেলা বা লালমনিরহাটে সীমাবদ্ধ থাতবে না। গোটা দেশে ছড়িয়ে দেয়া হবে ইনশা'আল্লাহ।
এমপি আরো বাবুল বলেন, উপজেলা হাসপাতালে মাদকের ট্রোপ টেস্টের ব্যবস্থা করা হবে। যাতে করে আটক বা সন্দেহজনক মাদকসেবীদের সনাক্ত করে আইন প্রয়োগ করা যায়। খুব দ্রুত আমার আসনের দুই হাসপাতালে ট্রোপ টেষ্টের ব্যবস্থা করা হবে। মাদক জুয়া বাল্যবিয়ের মত সামাজিক অপরাধে কোন ছাড় দেয়া হবে না। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড. শাইখুল আরেফিন, আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুস সাকিব সজীব, উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, পলাশী ইউনিয়ন বিএনপি'র সভাপতি হামিদুর রহমান প্রমুখ।