লালমনিরহাটের হাতীবান্ধায় অসহায় ও দু:স্থদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজ কল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে স্থানীয় সাংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান উক্ত অনুদানের চেক বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনছুর আহমেদ, পিআইও উত্তম কুমার নন্দী, উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। এসময় ৩৫ জন অসহায় ও দুস্থদের মাঝে সাড়ে ৩ লাখ টাকা বিতরণ করেন। শেষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৯ বান্ডিল ঢেউটিন ও ৫৭ হাজার টাকার চেক বিতরণ করেন।