বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ছয় দিনের সরকারি সফরে লালমনিরহাটে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী


প্রকাশ :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ছয় দিনের সরকারি সফরে ১লা জুলাই (বুধবার) লালমনিরহাটে আসছেন।      

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ২রা জুলাই (বৃহস্পতিবার) মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে পানিবন্দী মানুষের মাঝে যথাক্রমে সকাল ১০ টা, দুপুর ১২ টা ও দুপুর ১ টায় জরুরি খাদ্য সহায়তা বিতরণ করবেন। একই দিন সন্ধ্যা ৭ টায় তিনি লালমনিরহাট সার্কিট হাউজে আলোকিত লালমনিরহাটের প্রস্তুতি সভায় অংশগ্রহণ করবেন।

কর্মসূচি অনুযায়ী, ৩রা জুলাই (শুক্রবার) সকাল ১১ টায় মন্ত্রী লালমনিরহাটের ডা. সেলিমা ডায়বেটিক হাসপাতালে সোনার বাংলা ফাউন্ডেশন-এর ডায়ালাইসিস ইউনিটের উদ্‌বোধন করবেন। এরপর দুপুর ০২:৩০ মিনিটে একই স্থানে লালমনিরহাট ভায়াবেটিক সমিতির ট্রাস্টি বোর্ড ও ডা. সেলিমা ডায়াবেটিক হাসপাতালের এডহক কমিটির সাথে মত বিনিময় করবেন।  

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ৪ঠা জুলাই (শনিবার) বিকাল ৩ টায় লালমনিরহাট এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক ‘আলোকিত লালমনিরহাট’-এর উদ্‌বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। উদ্‌বোধন শেষে একই স্থানে বিকাল ৫ টায় তিনি আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য র‍্যালীতে অংশ নেবেন। পরদিন ৫ই জুলাই (রবিবার) সকাল ১১ টায় তিনি লালমনিরহাট সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে লালমনিরহাট সদর উপজেলার ৪নং মহেন্দ্র নগর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স মঞ্জুরির পরীক্ষা গ্রহণ করবেন।

একই দিন দুপুর ১২ টায় বড়বাড়ি ইউনিয়ন পরিষদে মাস্তুল ফাউন্ডেশন কর্তৃক দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সাহায্য, উপকরণ সহায়তা ও কমিউনিটি টিউবয়েল প্রদান করবেন। পরে দুপুর ১ টায় পৌরসভার চাঁদনীবাজার সংলগ্ন আবাসন প্রকল্পের জলাশয়ে মৎস পোনা অবমুক্তকরণ, স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিরতণ ও কমিউনিটি টিউবয়েল প্রদান কর্মসূচিতে অংশ নেবেন। ৬ই জুলাই (সোমবার) সকাল ১১ টা ৪৫ মিনিটে মন্ত্রী ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করবেন।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) সেলিম আহমদ স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।