শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ফুলের মত শিশুকে যারা হত্যা করে তারা নরপিশাচ


প্রকাশ :

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, যারা ফুলের মত নিস্পাপ শিশুকে নৃশংসভাবে হত্যা করে তারা মানুষ নয়, তারা নরপিশাচ জানোয়ার। ইতিমধ্যেই আমাদের প্রশাসন এ হত্যার সাথে জড়িত দুজনকে গ্রেফতার করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামে সাত বছরের নিহত শিশু নন্দিনী রাণীর বাড়ীতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী শোকাহত পরিবারের সমবেদনা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবীর আশ্বাস দিয়ে বলেন, আসামিদের গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার সময় প্রশাসনের গাড়ী যারা আক্রমণ করল তাদের পরিচয় কি? তারা কি শিশু নন্দিনী হত্যার বিচায় চায় না? তারা আসামীকে ছিনতাই করেতে চেয়েছিল। আইনের মাধ্যমে তাদের বিচার করতে হবে।

দুলু আরো বলেন, ইতিমধ্যে নন্দিনী রাণী হত্যা মামলা ছাড়াও আরো দুটি মামলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সাধারণ মানুষ যারা তাদের ভয়ের কোন কারণ নেই। দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সাধারণ মানুষের ভয়ের কোন কারণ নেই। 

তিনি আরো বলেন, বিভিন্ন ধরনের মব সৃষ্টি করে যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটনোর চেষ্টা করা হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। অল্প সময়ের মধ্যে এই মামলার চার্জশিট দিয়ে একটি হত্যাকান্ডের সুষ্ঠ বিচার হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশনে না গিয়ে লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুলকে সাথে নিয়ে নিহত নন্দিনীর বাড়ীতে সমবেদনা জানাতে এসেছি। এসময় নিহতের পরিবারের সাথে কথা বলে আর্থিক সহায়তা প্রদান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এসময় লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।