মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত


প্রকাশ :

“দুগ্ধ উৎপাদনে নারী খামারী, উন্নয়নের অগ্রযাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে  অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ, জেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর আলম শেখ এবং ডেইরি  অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম।

বক্তারা দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, নারী খামারিদের অংশগ্রহণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। 

অনুষ্ঠানে খামারি, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।