লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। বুধবার দুপুরে তিনি হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের বিভিন্ন সংকট, জনবল ঘাটতি, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং অব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল হাসপাতালের সংকট সমাধানে আশ্বাস দেন এবং বিভিন্ন অব্যবস্থাপনা নিরসনের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার এবং ডা. আজমল হকসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।