বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

কালীগঞ্জে অবৈধ ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা, ভাটা বন্ধের নির্দেশ


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পরিবেশবিধি উপেক্ষা করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর| অভিযানে দুটি ইটভাটাকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কিলন ভেঙে তাৎক্ষণিকভাবে ভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে|

বুধবার (৬ মে) দুপুরে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মেসার্স জিএ ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স এস এ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়| আদেশ অনুযায়ী জরিমানার পুরো অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়|

অভিযান সূত্রে জানা গেছে, ভাটাগুলোতে অনুমোদনহীনভাবে ইট প্রস্তুত, কৃষিজমি ক্ষতিগ্রস্ত করা এবং পরিবেশ দূষণের মতো গুরুতর অভিযোগ পাওয়া যায়| এসব অনিয়মের কারণে স্থানীয় পরিবেশ ও জন¯^াস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা|

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস| প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান| এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বিজন কুমার রায়সহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা|

অভিযানে সার্বিক সহযোগিতা দেয় জেলা পুলিশ, র‍্যাব-১৩ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা| অভিযানের সময় ভাটাগুলোর কিলন আংশিক ভেঙে ফেলা হয় এবং ভবিষ্যতে পুনরায় কার্যক্রম চালু না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়|

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অবৈধ ইটভাটা শুধু বায়ুদূষণই বাড়ায় না, বরং কৃষিজমির উর্বরতা নষ্ট করে এবং আশপাশের জীববৈচিত্র‍্যরে ওপর নেতিবাচক প্রভাব ফেলে| সরকার পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে| সেই ধারাবাহিকতায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে|