শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে


প্রকাশ :

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়।

শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর কিছু অভিবাসীর মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই অভিবাসন প্রক্রিয়ায় আরও কঠোর যাচাই-বাছাই চালাতে এই পদক্ষেপ গ্রহণ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর জোর দিয়েছেন। তার মতে, অভিবাসীরা যেন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি না করে, তা নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে বর্তমানে ভিসা স্ক্রিনিং ও যাচাইকরণ প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হচ্ছে।

২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসী ভিসা প্রদান স্থগিত থাকবে।

তবে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা স্বল্পমেয়াদি অন্যান্য উদ্দেশ্যে যেতে আগ্রহীদের জন্য বিদ্যমান ভিসা কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে দূতাবাস।