বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

এসএসসি কেন্দ্র পরিদর্শনে জামায়াত আমির


প্রকাশ :

এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরের কয়েকটি কেন্দ্রে গিয়ে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের সুস্থতা ও ভালো ফলাফলের জন্য দোয়া করেন।

কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় করে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান সংশ্লিষ্টদের প্রতি।

পরিদর্শনের সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।