শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটে মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপনের সম্ভাবনা স্থান পরিদর্শনে ত্রাণমন্ত্রী


প্রকাশ :

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আওতায় সম্ভাব্য একটি গবেষণা কেন্দ্র স্থাপনের লক্ষ্যে স্থান পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শনিবার ( ২৫ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর, গোকুন্ডা ও বড়বাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর অনুরাধা ভাদ্রা, লালমনিরহাট জেলা প্রশাসক মূহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

স্থানীয়রা মনে করছেন , এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে উঠলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। পাশাপাশি শিক্ষার্থী ও গবেষকদের জন্যও নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।