মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

প্রথম চার দিনে সৌদিতে পৌঁছেছেন ১৫ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী


প্রকাশ :

চলতি বছরের হজ ব্যবস্থাপনায় প্রথম চার দিনে সৌদি আরবে পৌঁছেছেন ১৫ হাজার ২৯৩ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১২ হাজার ৪২৩ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) হজ পোর্টালের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হজ কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও ভোগান্তিমুক্ত রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের উপস্থিতিতে চলছে প্রাণচাঞ্চল্য। এখানেই বোর্ডিং পাস ও ইমিগ্রেশনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

এর আগে ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়। এখন পর্যন্ত মোট ৩৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫টি, সৌদি এয়ারলাইন্স ১৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৯টি ফ্লাইট পরিচালনা করেছে।

ফ্লাইটগুলোতে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬ হাজার ১৮৬ জন, সৌদি এয়ারলাইন্স ৫ হাজার ৪৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩ হাজার ৬৫৩ জন হজযাত্রী পরিবহন করেছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।