শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

অবৈধ তেল মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার


প্রকাশ :

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সঠিক ও কার্যকর তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করলে এ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক উত্তেজনা ও সংঘাতের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন ব্যয়ও বাড়ছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক বাণিজ্যে। এই পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়ছে।

তবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এর মাঝেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তেলের জন্য মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। কোথাও কোথাও তেলসংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনাও ঘটছে।

সরকার বলছে, অবৈধ মজুত ও পাচার বন্ধে জনসচেতনতা এবং সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তথ্যদাতাদের উৎসাহিত করতেই এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।